ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঝিনাইদহে বালতির পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ৮ মে, ২০২৪
  • ৬৯ বার পঠিত
ঝিনাইদহ সদর থানা

ঝিনাইদহে শহরের আরাপপুর এলাকার সিটি কলেজ পাড়ায় পানিতে ডুবে জান্নাত (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৮ মে) দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির ভেতরে কলের ধারে বালতির পানি নিয়ে খেলা করছিল শিশু জান্নাত। এক পর্যায়ে সবার অগোচরে পানি ভর্তি বালতিতে শিশুটি উল্টে পড়ে ডুবে যায়। কিছু সময় পর তার মা টের পেয়ে শিশুটিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102