ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাইডেনের অস্ত্রের চালান বন্ধের হুমকিতে ক্ষুব্ধ ইসরাইল

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ১১৪ বার পঠিত

গাজা উপত্যকার রাফা শহরে হামলা চালালে যুক্তরাষ্ট্রের অস্ত্রের চালান বন্ধ করে দেওয়ার যে হুমকি দেওয়া হয়েছে, তা নিয়ে ক্ষুব্ধ ইসরাইল। মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের হুমকির পর বৃহস্পতিবার জাতিসংঘে নিযুক্ত ইসরাইলি দূত গিলাড এরডান এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন।

ইসরাইলি সম্প্রচারমাধ্যম কান রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে গিলাড এরডান বলেন, যুদ্ধের শুরু থেকে যে প্রেসিডেন্টের প্রতি আমরা কৃতজ্ঞতা জানিয়ে আসছি, তার এমন বক্তব্য মেনে নেওয়া কঠিন এবং তা অত্যন্ত হতাশাজনক।

আন্তর্জাতিক সম্প্রদায়ের আপত্তি সত্ত্বেও ইসরাইল রাফা শহরে ট্যাংক পাঠিয়েছে এবং সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে অভিযান চালাচ্ছে। তাদের দাবি, রাফা শহরটি এখন হামাসের নিয়ন্ত্রণে থাকা একমাত্র ঘাঁটি।

সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেন বলেছেন, ইসরাইল যদি ফিলিস্তিনের গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় বড় ধরনের অভিযান চালায়, তাহলে তিনি দেশটিকে (ইসরাইল) মার্কিন অস্ত্র ও বোমার কিছু চালান বন্ধ করে দেবেন। তিনি মনে করেন, এসব বোমা ব্যবহার করে গাজায় বেসামরিক নাগরিকদের হত্যা করা হচ্ছে। একে অন্যায় বলে উল্লেখ করেন বাইডেন।

গাজা উপত্যকায় ইসরাইলের হামলা শুরুর পর এটি এখন পর্যন্ত বাইডেনের দেওয়া সবচেয়ে কঠোর হুঁশিয়ারি।

বাইডেনের এমন হুমকি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান জাতিসংঘে নিযুক্ত ইসরাইলি দূত গিলাড এরডান। তার আশঙ্কা, বাইডেনের এমন বক্তব্য ইরান, হামাস এবং হিজবুল্লাহকে ইসরাইলের বিরুদ্ধে সাফল্য পাওয়ার ব্যাপারে আশাবাদী করে তুলবে।

এরডান বলেন, রাফার মতো গুরুত্বপূর্ণ ও কেন্দ্রীয় এলাকাগুলোতে যদি ইসরাইলি বাহিনীকে ঢুকতে না দেওয়া হয় তবে হাজারো সন্ত্রাসীর কী হবে? জিম্মিদের কী হবে? হামাসের নেতাদের কী হবে? আমরা কি আদৌ আমাদের লক্ষ্য অর্জন করতে পারব? এরডান মনে করে, শেষ পর্যন্ত নিজস্ব নাগরিকদের নিরাপত্তার স্বার্থে যা যা করা দরকার, তাই ইসরাইলকে করতে হবে।

এদিকে এএফপির প্রতিনিধিরা জানিয়েছেন, আজ ভোরে রাফাতে ব্যাপক গোলা হামলার খবর পেয়েছেন তারা। পরে ইসরাইলি সেনাবাহিনী জানায়, গাজা উপত্যকার কেন্দ্রভাগের উত্তরে ‘হামাসের অবস্থান’ লক্ষ্য করেও হামলা চালাচ্ছে তারা।

মঙ্গলবার ইসরাইলি বাহিনী মিসরসংলগ্ন রাফা সীমান্ত বন্ধ করে দেয়। অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণ পাঠানোর ক্ষেত্রে এ সীমান্তটি প্রধান প্রবেশ পথ হিসেবে বিবেচিত।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102