ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

তেঁতুলিয়ায় বজ্রপাতে দুই গাভির মৃত্যু

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ৫৭ বার পঠিত

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা মুষলধারে বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাতে দুই গাভির মৃত্যু হয়েছে। একই ঘটনায় গোয়াল ঘরে থাকা ৪ থেকে ৫টি মুরগিও মারা গেছে।

বৃহস্পতিবার (৯ মে) বিকেলে উপজেলার দেবনগড় ইউনিয়নের মাঝগ্রামে সব্রাতুর (৬০) বাড়িতে এ ঘটনা ঘটে। পেশায় সব্রাতু একজন কৃষক।

স্থানীয়রা জানান, টানা একমাস দাবদাহের পর পঞ্চগড় জেলায় বিচ্ছিন্নভাবে দেখা দিয়েছে বৃষ্টিপাত। এর মাঝে হঠাৎ মুষলধারে বৃষ্টিপাত নামে। এর মাঝে আকাশে গর্জনের সঙ্গে বজ্রবৃষ্টি শুরু হলে সব্রাতুর বাড়ির গোয়াল ঘরে বজ্রপাত হলে দুইটি গাভিসহ মুরগিগুলো মারা যায়।

জানা গেছে মারা যাওয়া গাভি দুটির বাজার মূল্য প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা।

দেবনগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সলেমান আলী বজ্রপাতের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102