ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জমি বিরোধে ভাগনেকে গুলি, এয়ারগানসহ মামা গ্রেপ্তার

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১২ মে, ২০২৪
  • ৭০ বার পঠিত

গোপালগঞ্জে জমি-জমা বিরোধের জেরে আপন ভাগনে রাশেদুজ্জামান তানিমকে (২৯) গুলি করে আহত করার অভিযোগ উঠেছে মামা অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোস্তফা কামালের বিরুদ্ধে।

এ ঘটনায় মামা মোস্তফা কামালকে এয়ারগানসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার (১১ মে) সন্ধ্যায় গোপালগঞ্জ শহরের নবীনবাগ এলাকায় এ ঘটনা ঘটে। আহত রাশেদুজ্জামান তানিম গোপালগঞ্জ শহরের নবীনবাগ এলাকার শাহিদুজ্জামান মিয়ার ছেলে।

এ ঘটনায় অভিযুক্ত মোস্তফা কামালকে আজ রোববার (১২ মে) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান জানান, নবীনবাগ এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোস্তফা কামালের সঙ্গে জমি নিয়ে তার দুলাভাই শাহিদুজ্জামান মিয়ার বিরোধ চলে আসছিল। এ নিয়ে গতকাল শনিবার বিকেলে দুইজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এরই জেরে মামা মোস্তফা কামাল তার এয়ারগান দিয়ে দুলাভাই শাহিদুজ্জামান মিয়ার পরিবারকে লক্ষ্য করে ৩০টির মতো গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন ভাগনে রাশেদুজ্জামান তানিম। তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় আহতের বাবা শাহিদুজ্জামান মিয়া বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মামা মোস্তফা কামালকে এয়ারগানসহ গ্রেপ্তার করে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102