ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সৈয়দপুর বিমানবন্দরে নাইট ল্যান্ডিং সিস্টেমে ত্রুটি, ফ্লাইট ওঠা-নামা বন্ধ

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১২ মে, ২০২৪
  • ৮৮ বার পঠিত

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে নাইট ল্যান্ডিং সিস্টেমে ত্রুটি দেখা দেওয়ায় উড়োজাহাজ উঠানামা বন্ধ হয়ে গেছে।

রোববার (১২ মে) সন্ধ্যে ৭ টা থেকে ওই বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ থাকায় দুই শতাধিক যাত্রী আটকা পড়ে আছে।

সৈয়দপুর বিমানবন্দরের একটি সূত্র জানায়, রানওয়েতে বিমানবন্দর উন্নয়নের কাজ চলছিল। এ অবস্থায় কোথাও বৈদ্যুতিক সংযোগ কাটা পড়ে। বিমানবন্দরের প্রকৌশল বিভাগ ব্যাপারটি জানার পর ত্রুটি খুঁজে দেখছে। সন্ধ্যে ৭ টা থেকে রানওয়ের বাতি গুলো জ্বলছেনা। ফলে
এই সময়ে কোনো বিমান উঠানামা করতে পারেনি।

নাইটল্যান্ডিং সিস্টেম কাজ না করায় সন্ধ্যার পর থেকে রাত ৯ টা পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস, নভো এয়ার ও ইউএস বাংলা এয়ারলাইনসের একটি করে বিমান যাত্রী সেবা দিতে পারেনি। ফলে সৈয়দপুর বিমানবন্দরের লাউঞ্জে ২ শতাধিক যাত্রী আটকা পড়ে আছেন।

রাতের সকল ফ্লাইট বাতিল হতে পারে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেনন বিমানবন্দর এলাকায় গেলে নাম প্রকাশে অনিচ্ছুক বেসরকারি বিমান সংস্থার একজন কর্মকর্তা জানান, রানওয়েতে আলো না থাকায় উড়োজাহাজ উঠানামা করছে না। লাউঞ্জে অনেক যাত্রী আটকা আছেন। রাতের ফ্লাইট গুলো বাতিল হবে বলে জানান তিনি।

এ নিয়ে বিমানবন্দর ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষের সাথে কথা হয়। তিনি জানান, জরুরি ভিত্তিতে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট সরেজমিনে কাজ করছে। রাতের মধ্যেই ত্রুটি অপসারণ হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102