ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাজা গণহত্যায় ইসরাইলকে সমর্থন, মার্কিন মেজরের পদত্যাগ

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ৮৬ বার পঠিত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি গণহত্যার প্রতি সমর্থনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেছেন মার্কিন সেনাবাহিনীর এক কর্মকর্তা। গত ১ মে তিনি পদত্যাগ করেন বলে জানা গেছে। তিনি মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষজ্ঞ ছিলেন। তিনি ইহুদি বংশোদ্ভূতও ছিলেন।

মেজর হ্যারিসন মান বলেছেন, ইসরাইল যুক্তরাষ্ট্র যে ‘প্রায় আকুণ্ঠ সমর্থন’ দিয়ে যাচ্ছে, তার প্রতিবাদে তিনি প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা বিভাগ (ডিআইএ) থেকে পদত্যাগ করেছেন।

তিনি বলেন, বাইডেন প্রশাসনের ওই সমর্থনের কারণেই গাজার লাখ লাখ নিরীহ ফিলিস্তিনিকে হত্যা ও ক্ষুধায় মারতে পারছে ইসরাইল।

সোমবার লিনকেডইনে পোস্ট করা পদত্যাগপত্রে হ্যারিসন মান তার ‘আকস্মিক বিদায়ের’ কারণ সহকর্মীদের কাছে ব্যাখ্যা করেন।

তিনি বলেন, একটি পর্যায়ে হয় আপনাকে শিশুদের গণবুভুক্ষার নীতিকে সমর্থন করতে হবে, কিংবা না করতে হবে। আমি জানি, আমি সেটা করেছি। আমি আমার ছোট্ট প্রয়াসের মাধ্যমে তা করেছি।

তিউনিসে দায়িত্ব পালনের পর তিনি ডিআইএতে মিডল ইস্ট গোয়েন্দা বিশ্লেষক হিসেবে কাজ করেন। সর্বশেষ তিনি সংস্থাটির মধ্যপ্রাচ্য এবং আফ্রিকান সেন্টারে ‘নির্বাহী কর্মকর্তা’ হিসেবে কাজ করেছেন।

গাজায় ইসরাইলের যুদ্ধে মার্কিন সমর্থনের প্রতিবাদে এই প্রথম কোনো মার্কিন সেনাকর্মকর্তা এবং গোয়েন্দা সংস্থার সদস্য প্রকাশ্যে ঘোষণা দিয়ে পদত্যাগ করলেন।

এর আগে বাইডেন প্রশাসনের গাজা নীতির প্রতিবাদে মার্কিন পররাষ্ট্র দফতরের দুই কর্মকর্তা প্রকাশ্যে পদত্যাগ করেছিলেন। এদের মধ্যে সর্বোচ্চ পদাধিকারী ছিলেন যশ পল। তিনি মার্কিন অস্ত্র হস্তান্তর তদারকির সাবেক পরিচালক ছিলেন।

এছাড়া পররাষ্ট্রবিষয়ক কর্মকর্তা অ্যানেলে শেলাইনও পদত্যাগ করেছেন। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই বছরের চুক্তিতে নিয়োজিত ছিলেন। তিনি মার্চে পদত্যাগ করেন।

সূত্র: ওয়াশিংটন পোস্ট, মিডল ইস্ট আই

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102