ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বোনকে মারধর, বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে ভাই খুন

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ১২৬ বার পঠিত

কুমিল্লার চৌদ্দগ্রামে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে সালেহ আহম্মেদ (৩৭) নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন।

সোমবার (১৩ মে) সন্ধ্যা ৭টার দিকে মুন্সিরহাট ইউনিয়নের দেড়কোটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সালেহ আহম্মেদ দেড়কোটা গ্রামের আবুল কাশেমের ছেলে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, দেড়কোটা পূর্ব পাড়া ব্যাপারী বাড়ির আবুল কাশেমের সঙ্গে তার ভাগিনা জামাল ও মহিন উদ্দিনের সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে সোমবার সন্ধ্যায় বাড়ির উঠান ঝাড়ু দেওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে সালেহ আহম্মেদকে প্রতিপক্ষরা ছুরিকাঘাত করে এবং তার বাবা আবুল কাশেম ও ছোট ভাই আব্দুল মতিনকে পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সালেহ আহম্মেদকে মৃত ঘোষণা করেন।

নিহত সালেহ আহম্মেদের বাবা আবুল কাশেম বলেন, জামাল ও মহিন উদ্দিন সম্পর্কে আমার ভাগিনা হয়। বিভিন্ন বিষয় নিয়ে তাদের সঙ্গে আমার বিরোধ চলেছে। সন্ধ্যায় আমার প্রতিবন্ধী মেয়ে জান্নাতুল ফেরদৌস উঠানে ঝাড়ু দেওয়ার সময় জামাল, মহিন উদ্দিন ও মনোয়ারা বেগম আমার মেয়েকে মারধর শুরু করে। এ সময় সালেহ আহম্মেদ বাধা দিলে তারা ধারালো ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। আমি এবং আমার ছোট ছেলে আব্দুল মতিন এগিয়ে এলে তারা আমাদেরকে পিটিয়ে গুরুতর আহত করে। তাদের ছুরিকাঘাতে সালেহ আহম্মেদ মারা যায়। আমি হত্যাকারীদের ফাঁসি চাই।

চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আবুল হাসেম সবুজ জাগো নিউজকে বলেন, সালেহ আহম্মেদের তলপেটে এবং হাতে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। অভিযুক্তদের গ্রেফতার করতে পুলিশ অভিযানে নেমেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102