ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নাটোরে জাল টাকাসহ স্বামী-স্ত্রী আটক

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২২ মে, ২০২৪
  • ৬৫ বার পঠিত

নাটোরে জাল টাকাসহ দুজনকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার (২১ মে) দিনগত রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ধরাইল বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, মো. রিপন (৩৩) ও তার স্ত্রী লাবনী আক্তার রিমু (২০)। মো. রিপন রাজশাহীর বাগমারা উপজেলার রনশি বারী গ্রামের শহিদুল ইসলামের ছেলে। লাবনী আক্তার রিমু একই এলাকার রিপনের স্ত্রী।

র‍্যাব জানায়, মঙ্গলবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর সদর উপজেলার ধরাইল বাজারে একটি অভিযান পরিচালনা করে র‍্যাব। এ সময় মো. রিপন ও তার স্ত্রী লাবনী আক্তার রিমুর কাছ থেকে এক হাজার টাকার ১৩টি নোট ও পাঁচশ টাকার ২৪টি জাল নোটসহ তাদের আটক করা হয়।

র‍্যাব আরও জানান, রিপন এবং তার স্ত্রী রিমু সঙ্ঘবদ্ধ জালিয়াত চক্রের কাছ থেকে জাল টাকা সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় তা সরবরাহ করে আসছিলেন। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়। এ ঘটনায় নাটোর সদর থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের পর হস্তান্তর করা হয়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এ বিষয়ে থানায় দুজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাদের আদালতে নেওয়ার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102