ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ত্রিশালে মা ও দুই সন্তানের মরদেহ পাওয়ার ঘটনায় মামলা

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২২ মে, ২০২৪
  • ৬৬ বার পঠিত

ময়মনসিংহের ত্রিশালে মা দুই সন্তানের মরদেহ পাওযার ঘটনায় থানায় মামলা হয়েছে।

বুধবার (২২ মে) সকালে ত্রিশাল থানায় নিহত গৃহবধূ আমেনা বেগমের মা মোছা. হাসিনা আক্তার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

ধারণা করা হচ্ছে স্ত্রী ও দুই শিশু সন্তানকে খুন করে পুঁতে রেখে পালিয়ে গেছেন স্বামী আলী হোসেন (৪০)।

উদ্ধার হওয়া মরদেহগুলো হলো- আমেনা বেগম (৩০), তার সন্তান আবু বক্কর (৪) ও আনাস (২)।

মামলায় নিহত আমেনা বেগমের স্বামী আলী হোসেনকে (৪০) একমাত্র আসামি করা হয়েছে বলে জানিয়েছেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন।

তিনি বাংলানিউজকে জানান, নিহত আমেনার স্বামী আলী হোসেন বখাটে। তিনি কোনো কাজকর্ম করেন না। তার স্ত্রী আমেনা মানুষের বাড়িতে গৃহকর্মীর কাজ করে সংসার চালাতেন। সম্প্রতি আলী হোসেন স্ত্রী আমেনার কাছে টাকা চেয়েছিলেন। কিন্তু আমেনা টাকা দিতে অস্বীকার করায় ক্ষুব্ধ হয়ে তা মনে মনে পোষণ করে আসছিলেন। পরে ওই ক্ষোভের জেরে সপ্তাহখানেক আগে আমেনাকে ঢাকায় কাজে নেওয়ার কথা বলে দুই ছেলেসহ বাড়ি থেকে নিয়ে যান আলী হোসেন। ধারণা করা হচ্ছে ঢাকায় নেওয়ার কথা বলে আলী হোসেন তার স্ত্রী-সন্তানদের পূর্বপরিকল্পভাবে হত্যা করে বাড়ির পাশে নির্জনস্থানে গর্ত করে পুঁতে রেখে পালিয়ে গেছেন। তবে আসামি গ্রেপ্তারের পর বিস্তারিত জানা যাবে-বলেও যোগ করেন এই পুলিশ কর্মকর্তা।

পুলিশ জানায়, নিহত আমেনা খাতুন উপজেলার সাখুয়া ইউনিয়নের বাবুপুর গ্রামের বাসিন্দা মো. আবদুল খালেকের মেয়ে। ৬ বছর আগে আমেনা খাতুনের সঙ্গে তার আপন মামাত ভাই রামপুর ইউনিয়নের কাকচর নয়াপাড়া গ্রামের আলী হোসেনের বিয়ে হয়। আলী হোসেন কাকচর নয়াপাড়া গ্রামের বাসিন্দা মো. আবদুল হামিদের ছেলে।

এর আগে মঙ্গলবার (২১ মে) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের কাকচর নয়াপাড়া গ্রামে একটি নির্জন স্থানে শিয়ালের টানা-হেঁচড়ায় এক নারী ও দুই শিশুকে মাটিতে পুঁতে রাখার ঘটনার সন্ধান পায় এলাকাবাসী। এ ঘটনার খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102