ads
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাবেক সেনাপ্রধানের ওপর নিষেধাজ্ঞার দায় সরকারের: ফখরুল

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২২ মে, ২০২৪
  • ৯৯ বার পঠিত

বাংলাদেশের সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার দায় সরকারের বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২২ মে) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ যৌথ সভার আয়োজন করা হয়।
ফখরুল বলেন, জিয়াউর রহমান অল্প সময়ের মধ্যে রাজনীতিতে আমূল পরিবর্তন এনেছিলেন। আমরা দৃঢ় কণ্ঠে বলতে চাই, তিনিই গণতন্ত্রের সূচনা করেছিলেন। বাংলাদেশের গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করার সূচনা শুরু করেন তিনি।

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে ফখরুল বলেন, কী লজ্জার কথা! সাবেক সেনাপ্রধানকে আমেরিকা থেকে স্যাংশন (নিষেধাজ্ঞা) দেওয়া হয়েছে। এটি জাতির জন্য কত লজ্জার! এর জন্য দায়ী কে? দায়ী সরকার। তারা সেনাবাহিনীকে অন্যায়ভাবে ব্যবহারের চেষ্টা করার কারণেই এ ঘটনা ঘটেছে। দেশের ও দেশের বাইরে মিডিয়ায় বারবার বলা হলেও এ নিয়ে সরকার কোনো ব্যবস্থা নেয়নি।

এ সময় উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির, খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, উত্তরের সদস্য সচিব আমিনুল হক, যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102