ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নির্যাতন করে শিশুর ভিডিও ধারণ, ৩ কিশোর গ্রেফতার

ঠাকুরগাঁও
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ৭০ বার পঠিত

ঠাকুরগাঁও পৌর শহরের পূর্ব গোয়ালপাড়ায় এক শিশুকে (৮) মারপিট, জোর করে মুখে সিগারেট ঢুকিয়ে দেওয়া ও পুরুষাঙ্গের সঙ্গে ইট বেঁধে মোবাইল ফোনে ভিডিও ধারণের অপরাধে তিন কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৬ মে) রাত ৮টা ৪০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ।

তিনি জানান, শনিবার (২৫ মে) বিকেলে অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনজন কিশোরকে গ্রেফতার করা হয় এবং রোববার (২৬ মে) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। তার আগে ভুক্তভোগী ওই শিশুর বাবা বাদী হয়ে ৪ কিশোর গ্যাংয়ের সদস্যের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও চার থে‌কে পাঁচজ‌নকে আসামি করে থানায় মামলা করেন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে জানা যায়, ভুক্তভোগী আট বছর বয়সের ওই শিশু পৌর শহরের শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। ১৯ মে সে বিদ্যালয়ের মাঠে খেলা করছিল। গ্রেফতার হওয়া এক কিশোর ওই শিশুকে বিদ্যালয়ের মাঠ থেকে পাশের ফাকা একটি স্থানে নিয়ে গিয়ে অপর আসামীদের সঙ্গে শিশুটিকে উত্যক্ত করতে থাকে এবং মারপিট করে মুখে সিগারেট ঢুকিয়ে দেয়। এক পর্যায়ে শিশুটি বাড়ি চলে যেতে চাইলে কিশোর গ্যাংয়ের সদস্যরা তার পুরুষাঙ্গের সাথে ইট ঝুলিয়ে দেয়। এ সময় তারা মোবাইল ফোনে সেই ভিডিও ধারণ করে। আশপাশের মানুষজন বিষয়টি বুঝতে পারলে গ্যাংয়ের সদস্যরা সেখান থেকে পালিয়ে যায়।

ওসি এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন, মামলা হওয়ার পর তিন কিশোরকে গ্রেফতার করা হয়েছে। তারা অপরাধের কথা স্বীকার করেছে ও তাদের কাছে ধারণকৃত ওই ভিডিওটি পাওয়া যায়। এছাড়া বাকি আসামিদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102