ads
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

১২ মামলায় গ্রেপ্তার না.গঞ্জ বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ৮২ বার পঠিত

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিনকে ১২টি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করেছে পুলিশ।

রোববার (২৬ মে) তাকে কারাগার থেকে এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে নারায়ণগঞ্জের পৃথক ৫টি আদালতে হাজির করা হয়।

এর মধ্যে কয়েকটি মামলায় তার পক্ষে তার আইনজীবীরা জামিনের আবেদন করলেও আদালতে নামঞ্জুর করে দেন।
১২ মামলার মধ্যে ফতুল্লা মডেল থানার চারটি, সিদ্ধিরগঞ্জ থানার চারটি, সোনারগাঁ থানার দুইটি, রূপগঞ্জ থানার একটি ও বন্দর থানার একটি মামলা রয়েছে।

এদিকে, গিয়াসউদ্দিনকে কারাগার থেকে আদালতে নিয়ে আসাকে কেন্দ্র করে আদালত পাড়ায় জড়ো হন জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এদিন সকাল থেকে আদালত পাড়ায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, আজ ১২টি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়েছিল। এরমধ্যে একাধিক মামলায় জামিনের আবেদন করা হলেও জামিন নামঞ্জুর হয়েছে। তাকে এসব মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

গত ১২ মে এক কোটি ৪১ লক্ষ টাকার অবৈধ সম্পত্তি অর্জনের অভিযোগে সাবেক এমপি গিয়াসউদ্দিনকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। ২০২১ সালের ১৯ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলাটি দায়ের করে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102