ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রিমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত পটুয়াখালীর সাড়ে ৩ লাখ মানুষ

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ৭০ বার পঠিত

ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে পটুয়াখালীতে তিনজন নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছেন তিন লাখ ৩৮ হাজার মানুষ। এছাড়া বেড়িবাঁধ, মৎস্য, কৃষি, শিক্ষা, সড়ক ও বিদ্যুৎ খাতে ব্যাপক ক্ষতি হয়েছে। তবে ঝড়ের তাণ্ডব শেষ হওয়ায় দুর্গত এলাকার মানুষজন আশ্রয়কেন্দ্র থেকে নিজ বাড়িতে ফিরে গেছেন।

এদিকে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণের অংশ হিসেবে বৃহস্পতিবার (৩০ মে) পটুয়াখালীর কলাপাড়ায় সফরে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

পটুয়াখালী জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সুমন দেবনাথ জানান, জেলায় ঘূর্ণিঝড়ে তিনজনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন তিন লাখ ৩৮ হাজার মানুষ। এছাড়া ছয় হাজার ৮২টি ঘর পুরোপুরি ও ৩১ হাজার ৬৯৪টি আংশিক বিধ্বস্ত হয়েছে।

কৃষিতে ক্ষতি হয়েছে ২৬ কোটি ২১ লাখ টাকার। মৎস্য খাতে ক্ষয়ক্ষতি হয়েছে ২৮ কোটি ৬৯ লাখ টাকার। এছাড়া বেড়িবাঁধে ২০ কোটি, বনাঞ্চলে সাত কোটি ২৩ লাখ, তিন কোটি ৬ লাখ টাকার গভীর নলকূপ ও আট কোটি টাকার স্বাস্থ্যসম্মত টয়লেটের ক্ষতি হয়েছে।

রিমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত পটুয়াখালীর সাড়ে ৩ লাখ মানুষ

ঘূর্ণিঝড়ের সময় ৮২৯টি আশ্রয়কেন্দ্রে প্রায় ছয় লাখ মানুষ আশ্রয় নেন। আশ্রয়ে ছিল এক লাখ ২০ হাজার গবাদিপশু।

পটুয়াখালী জেলা প্রশাসক নূর কুতুবুল আলম জানান, ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। পুরো বিষয়টি জেলা প্রশাসন সমন্বয় করছে।

রিমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত পটুয়াখালীর সাড়ে ৩ লাখ মানুষ

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার কলাপাড়ায় সফরে আসবেন। সে বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102