ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঘূর্ণিঝড় দুর্গত এলাকা পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ৭৩ বার পঠিত

বৃহস্পতিবার (২৯ মে) পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা ১১টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে রওনা হয়ে দুপুরে পটুয়াখালীর কলাপাড়া আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কলাপাড়ার খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন হেলিপ্যাডে অবতরণের আগে দুর্যোগ কবলিত এলাকা মঠবাড়ীয়া ও পাথরঘাটা পরিদর্শন করবেন সরকারপ্রধান।

এরপর প্রধানমন্ত্রী সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করবেন। ত্রাণ বিতরণ শেষে প্রধানমন্ত্রী শহীদ শেখ কামাল ব্রিজ পরিদর্শন করবেন।

এরপর তিনি পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। এখানে তিনি ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি এবং দুর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবিলা বিষয়ে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দিক-নির্দেশনা দেবেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102