ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চাঁদপুরে ১৭ মামলার পলাতক আসামি রাসেল গ্রেপ্তার

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ৯৩ বার পঠিত

চাঁদপুরের মতলব উত্তরে ৮ মাসের সাজাপ্রাপ্ত ১৭ মামলার পলাতক আসামি ও আন্তঃজেলা ডাকাত দলের সদস্য রাসেলকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বুধবার (২৯ মে) দিনগত রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় উপজেলার ধনাগোদা নদী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) সুজিত চন্দ্র দে, নাজিম উদ্দিন ও এএসআই আতিকুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান চালান।

বৃহস্পতিবার (৩০) মে সকালে গ্রেপ্তার রাসেলকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়।

রাসেল উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের গালিম খাঁ গ্রামের হামিদ আলী উজিরের ছেলে। প্রায় ১০ বছর যাবৎ পলাতক ছিলেন তিনি। আন্তঃজেলার ডাকাত দলের সদস্য তিনি। তার বিরুদ্ধে চাঁদপুর ও কুমিল্লাসহ অন্য জেলায় মাদক, দস্যুতা, ডাকাতি, চুরিসহ ১৭টি মামলা রয়েছে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন রনি এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে আমরা ১৭ মামলার আসামি রাসেলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আজ তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102