ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গৃহবধূর লাশ উদ্ধার, পলাতক স্বামীসহ শ্বশুর-শাশুড়ি

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ৬৫ বার পঠিত

নীলফামারীর কিশোরগঞ্জে শ্বশুরবাড়ি থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার পুটিমারি ইউনিয়নের ধাইজান কিশামত গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

ওই গৃহবধূর নাম সুমি আক্তার (২৪)। তিনি ওই এলাকার জাহিদুল ইসলামের ছেলে আতিকুল ইসলামের স্ত্রী। এই দম্পতির ১৩ মাস বয়সী এক ছেলে রয়েছে।

নিহতের স্বজন ও প্রতিবেশী সূত্রে জানা যায়, গতকাল দিবাগত রাত ৩টার দিকে সুমির স্বামী গৃহবধূর মাকে মোবাইল ফোনে কল করে জানায় তাঁর মেয়ে গুরুতর অসুস্থ। এ খবর শুনে তাঁর মা ছুটে আসার পরে সুমির মরদেহ বিছানায় দেখতে পায়। তা দেখে শ্বশুরবাড়ির পরিবারের লোকজনকে জিজ্ঞেস করলে তাঁরা জানায় আত্মহত্যা করেছে। শ্বশুরবাড়ির লোকজন ১৩ মাস বয়সী সন্তানকে কোলে নিয়ে পালিয়ে যায়। পরে স্বজনেরা পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

নিহতের মা শবিতন বেগম বলেন, ‘গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে আমার জামাই আমাকে মোবাইল ফোনে জানায় আপনার মেয়ে অসুস্থ। আমি এসে দেখি আমার মেয়ের নিথর দেহ বিছানায় পড়ে আছে। তাদের জিজ্ঞেস করলে তারা আমাকে বলে সে আত্মহত্যা করেছে। পরে মেয়ের শরীরে আঘাতের চিহ্ন দেখে তাঁদের জিজ্ঞেস করলে তারা সবাই বাড়ি থেকে বের হয়ে যায়। আমার মেয়েকে নির্যাতন করে হত্যা করেছে। আমি এর বিচার চাই।’

কিশোরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মণ্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, নীলফামারী সদর হাসপাতালের মর্গে মরদেহ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102