ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আইসল্যান্ডে আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ৭৪ বার পঠিত

আইসল্যান্ডের দক্ষিণপশ্চিমাঞ্চলের একটি আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে। এতে সেখানে ছড়িয়ে পড়ছে উত্তপ্ত লাভা। চলতি বছরের ডিসেম্বরের পর সেখান থেকে চতুর্থবারের মতো অগ্ন্যুৎপাতের খবর এল। এরই মধ্যে চার হাজার মানুষকে তাদের বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

আইসল্যান্ডের আবহাওয়া অফিস ৮০০ বছর ধরে সুপ্ত থাকার পর সুন্ধনুকুর আগ্নেয়গিরির সর্বশেষ অগ্ন্যুৎপাতকে এই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী হিসেবে বর্ণনা করেছে। তিন বছর আগে রেইকজেনেস উপদ্বীপে আগ্নেয়গিরির সিস্টেম সক্রিয় হয়।

মূলত গত বুধবার সেখানে অগ্ন্যুৎপাতের পর আতশবাজির মতো আলোর ঝলকানি দেখা যায়। এরপর বৃহস্পতিবার (৩০ মে) ভয়াবাহ আকার ধারণ করে। এরই মধ্যে সেখানের চারপাশে রেকর্ড পরিমাণ লাভা ছড়িয়ে পড়েছে।

আগ্নেয়গিরিবিদ ডেভ ম্যাকগারভি হিসাব করে বলেছেন, অগ্ন্যুৎপাতের পর থেকে প্রাথমিকভাবে সেখান থেকে যে পরিমাণ লাভা বের হয়েছে, তা দিয়ে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামের ফুটবল মাঠকে চাপা দেওয়া যাবে।

ল্যাঙ্কাস্টার ইউনিভার্সিটির গবেষক ম্যাকগারভি বলেছেন, লাভা ১৫০ ফুট পর্যন্ত পৌঁছেছে। এটিকে শক্তিশালী উদগিরণ বলেও উল্লেখ করেছেন তিনি।

সবশেষ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে ফের ৩ হাজার ৮০০ জন লোকের উপকূলীয় শহর গ্রিন্ডাভিককে হুমকির মুখে ফেলেছে।

সূত্র: আল-জাজিরা

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102