ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চাঁদপুরে গাঁজাসহ ৩ নারীকে গ্রেফতার করেছে পুলিশ

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ৭৮ বার পঠিত

চাঁদপুরের কচুয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজাসহ তিন নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ মে) দুপুরে তাদের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান।

গ্রেফতার হেলেনা বেগম কুমিল্লা জেলার কোতয়ালী থানার শাসনগাছা গাজী বাড়ীর মৃত আজিজ মিয়ার মেয়ে, নাজমা একই উপজেলার ধর্মপুর গ্রামের মৃত জামাল হোসেনের স্ত্রী এবং রুপা আড়াইওড়া নমসোদ পাড়ার সাইফুল ইসলামের স্ত্রী।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (৩০ মে) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার কড়ইয়া ইউনিয়নের শ্রীরামপুর বিল্লালের মাছের প্রজেক্টের সামনে পাঁকা রাস্তার ওপর থেকে তল্লাশি চালিয়ে ১২কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করেন। পুলিশের অপরাধ রেকর্ড পর্যালোচনা করে তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মাদক মামলার তথ্য পাওয়া গেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক পাচারকারী সদস্যরা জানান, জব্দকৃত ১২ কেজি গাঁজা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে কমদামে কিনে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জাগো নিউজকে বলেন, এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102