ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিশৃঙ্খলা থামাতে যাওয়ায় তৃতীয় লিঙ্গের হামলা, চোখ হারানোর শঙ্কায় এসআই

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ২ জুন, ২০২৪
  • ৫৭ বার পঠিত

রাজধানীর পরীবাগ এলাকায় তৃতীয় লিঙ্গের কিছু লোকের বিশৃঙ্খলা থামাতে গিয়ে আক্রমণের শিকার হয়েছেন মুজাহিদুল ইসলাম নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই)। তাদের ছোড়া ইটের আঘাতে মুজাহিদের বাঁ চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই ঘটনায় জড়িত তৃতীয় লিঙ্গের চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শুক্রবার (৩১ মে) গভীর রাতে দায়িত্ব পালনকালে আক্রমণের শিকার হন এসআই মুজাহিদ। রোববার (২ জুন) রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া বাংলানিউজকে বিষয়টি জানান।

ওসি বলেন, গত শুক্রবার দিবাগত রাত আনুমানিক দুইটার পর নৈশ ডিউটি করার সময় পরীবাগ এলাকায় তৃতীয় লিঙ্গের কয়েকজন পুলিশ কর্মকর্তা মুজাহিদকে লক্ষ্য করে ইট ছোড়ে। এতে তার চশমাভেদ করে বাঁ চোখে সেই ইট আঘাত করে। তাৎক্ষণিকভাবে রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে মুজাহিদকে নেওয়া হয় আগারগাঁও চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে। চিকিৎসকরা মুজাহিদের চোখে অস্ত্রোপচার করেছেন। তারা জানিয়েছেন, তার বাঁ চোখের অবস্থা করুণ, মোটামুটি ড্যামেজের পর্যায়ে।

ঘটনার সূত্রপাত প্রসঙ্গে ওসি বলেন, প্রাথমিকভাবে যতটুক জানা গেছে, রাতে তৃতীয় লিঙ্গের লোকজন পরীবাগ এলাকায় বিশৃঙ্খলা করছিল। ডিউটিরত রমনা থানার এসআই মুজাহিদ তাদের বাধা দিলে তৃতীয় লিঙ্গের ওই লোকজন তাকে লক্ষ্য করে ইট ছুড়তে থাকে। সেই ইট মুজাহিদের চশমাভেদ করে চোখে গিয়ে আঘাত করে।

ঘটনার পরপরই পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। মামলায় তৃতীয় লিঙ্গের চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। মুজাহিদের আহত হওয়ার বিষয়টি পুলিশ কর্মকর্তারা অবহিত। তার উন্নত চিকিৎসার চেষ্টা চলছে বলেও জানান উৎপল বড়ুয়া।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102