ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভালোবেসে চাচাতো বোনকে বিয়ে করায় কাল হলো বিশ্ববিদ্যালয়ছাত্রের

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ৬৩ বার পঠিত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ভালোবেসে চাচাতো বোনকে বিয়ে করায় কাল হলো বিশ্ববিদ্যালয়ছাত্র সৌরভের।

রোববার ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের সদর উপজেলার মনতলা সেতুর নিচে লাগেজভর্তি চার খন্ডিত লাশ উদ্ধার করে পুলিশ। সোমবার রাতে ময়নাতদন্ত শেষে সৌরভের বাড়িতে লাশের অ্যাম্বুলেন্সটি পৌঁছতেই নেমে আসে শোকের ছায়া।

নিহত সৌরভ মাইজবাগ ইউনিয়নের তারাটি গ্রামের ইউসুফ আলীর ছেলে। তিনি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন।

কান্নাজড়িত কণ্ঠে সৌরভের বাবা ও মা বলেন, সৌরভের হত্যাকারীর ফাঁসি চাই এবং মৃত্যুর আগে যেন আমরা এ বিচার দেখে যেতে পারি। এ ব্যাপারে তিনি প্রধানমন্ত্রীর কাছে ন্যায় বিচারের দাবি জানান।

তিনি বলেন, ১২ মে আমার ছেলের সঙ্গে ইলিয়াস আলীর (অবসরপ্রাপ্ত সেনা) কন্যা ইভার সঙ্গে প্রেম করে বিয়ে হয়। এ বিয়ে আমার চাচাতো ভাই ইলিয়াস কোনোভাবে মেনে নেয়নি। মোবাইলে আমাকে ও আমার পরিবারকে প্রাণনাশের হুমকি দেয়। গত ১৬ মে তার কন্যাকে গোপনে কানাডা প্রেরণ করে।

আমার ছেলের সঙ্গে প্রেম করে বিয়ে হওয়ার পূর্বেই এক ডাক্তার পরিবারের সন্তানের সঙ্গে কানাডা প্রবাসী ইভার বিয়ে হয়েছিল যা আমাদের জানা ছিল না। এ আক্রোশেই ইলিয়াস ও তার স্ত্রী আমার একমাত্র পুত্র সৌরভকে টুকরো টুকরো করে নির্মমভাবে হত্যা করেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102