ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

২৭৮ বোতল ফেনসিডিলসহ কারবারি আটক

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৭১ বার পঠিত

ফরিদপুর সদর উপজেলার পরানপুর এলাকায় ২৭৮ বোতল ফেনসিডিলসহ আমিনুল ইসলাম (৫২) নামে এক মাদককারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। এ সময় জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত শ্যালো ইঞ্জিনচালিত একটি নসিমন।

মঙ্গলবার (৪ মে) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১০ ফরিদপুর ক্যাম্প।

আটক আমিনুল চুয়াডাঙ্গা সদর উপজেলার হাটকালুগঞ্জ গ্রামের কালু শেখের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (২ জুন) রাতে ফরিদপুর সদর উপজেলার পরানপুর এলাকায় অভিযান চালানো হয়। সেসময় চুয়াডাঙ্গা থেকে আসা একটি নসিমনে তল্লাশি করলে গাড়িটির বডির পাটাতনের ভেতরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ২৭৮টি ফেনসিডিল পেয়ে জব্দ করা হয় এবং চালক আমিনুলকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমিনুল পেশাদার মাদককারবারি বলে স্বীকার করেছেন। মঙ্গলবার সকালে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102