ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হাতীবান্ধায় বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ৭৩ বার পঠিত

লালমনিরহাট: জেলার হাতীবান্ধায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আলতাব হোসেন (৫৫) নামে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন।

শুক্রবার (৭ জুন) বিকেলে উপজেলার সিঙ্গিমারী সীমান্তের ৮৯৩ নম্বর মেইন পিলারের ৮-৯ সাব পিলারের মাঝামাঝি বাংলাদেশের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

আলতাব ওই এলাকার বাচ্চু শেখের ছেলে।
স্থানীয়রা জানান, উপজেলার সিঙ্গিমারী সীমান্তে ৮৯৩ নম্বর মেইন পিলারের কাছে বাংলাদেশের অভ্যন্তরে মাঠে কাজ করছিলেন কৃষক আলতাব হোসেন। এ সময় ভারতীয় নগর সিঙ্গিমারী ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে তার বুকে গুলিবিদ্ধ হয়ে কৃষক আলতাব হোসেন আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে ঘটনাস্থলে বিজিবি উপস্থিত হয়। তবে এ নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর ৬১ এর তিস্তা ২ ব্যাটালিয়নের অধিনায়কের ফোনে একাধিকবার যোগাযোগ করেও কোনো সাড়া পাওয়া যায়নি।

সিঙ্গিমারী ইউনিয়ন পরিষদের সদস্য সামছুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহত আলতাব হোসেনের বুকে গুলিবিদ্ধ হয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও বলেন, খুব কাছ থেকে বিএসএফ গুলি করেছে। বিজিবি এ নিয়ে বিএসএফর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102