ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নকল জুস কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ৬৪ বার পঠিত

পাবনা: জেলার সদর উপজেলায় বিএসটিআইর অনুমোদন ছাড়াই তৈরি হতো দেশের প্রসিদ্ধ কোম্পানির আদালে নকল জুস। পরে অভিযানে কারখানাকে এক লাখ টাকা জরিমানা করে জেলা ভোক্তা অধিদপ্তর।

শুক্রবার (৭ জুন) সকালে উপজেলার গয়েশপুর ইউনিয়নের রহিমপুর এলাকার তানজিলা ফুড অ্যান্ড বেভারেজ নামে একটি অবৈধ কোম্পানির কারখানায় এই অভিযান চালান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাবনার সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান রনি।

এ সময় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে কনজুমার অ্যাসোসিয়েশনের প্রতিনিধি ও পুলিশ প্রশাসনের দায়িত্বরত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদরের গয়েশপুর এলাকায় তানজিলা ফুড অ্যান্ড বেভারেজ নামের একটি জুস কোম্পানির কারখানায় অভিযান চালানো হয়। অধিদপ্তরের কাগজপত্র ছাড়াই দেশের প্রসিদ্ধ কোম্পানির জুসের আদলে নকল জুস তৈরি করা হচ্ছিল। এ সময় বিপুল পরিমাণে নকল জুস পণ্য জব্দ করে ধ্বংস করা হয়। এর দায়ে কম্পানির মালিককে এক লাখ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, নকল জুস তৈরির কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। পুনরায় যদি তিনি নকল জুস তৈরি করেন তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102