ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নওগাঁয় ৪৭ কেজি গাঁজাসহ আটক ৩

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ৭৬ বার পঠিত

নওগাঁর পত্নীতলা থেকে সাড়ে ৪৭ কেজি গাঁজাসহ সংঘবদ্ধ মাদকচক্রের তিন সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (৭ জুন) দুপুরের দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৫ রাজশাহী ক্যাম্প।

এর আগে বৃহস্পতিবার (৬ জুন) রাত ২টার দিকে উপজেলার ঘোষনগর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- পত্নীতলার ঘোষনগর এলাকার নবীর উদ্দিনের ছেলে নুর নবী (৩৮), চাঁপড়া এলাকার রামপদের ছেলে রজনী কান্ত (৩২) ও চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার দেউপাড়া এলাকার ইসাহাকের ছেলে মো. নবী (৩০)।

সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পত্নীতলা ঘোষনগর গ্রামের মোসলেমের মোড় এলাকা থেকে অভিযান চালিয়ে ওই তিন সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা দুটি বস্তা তল্লাশি করে সাড়ে ৪৭ কেজি গাঁজা পেয়ে জব্দ করা হয়। আটকরা সংবদ্ধ মাদকচক্রের সদস্য। এ ঘটনায় তাদের বিরুদ্ধে পত্নীতলা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102