ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

২০ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্যকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ৯১ বার পঠিত

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ২০ হাজার ইয়াবাসহ তৈয়বুল ইসলাম নামে এক আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার (৫ জুন) দুপুরে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক (এডি) মো. সিরাজুল মোস্তফা জানান, সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে পাচারের উদ্দেশে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে ঢাকা যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন আটক তৈয়বুল। এমন খবরের ভিত্তিতে বুধবার দুপুরে অভিযান চালিয়ে তৈয়বুলের ব্যাগ তল্লাশি করে ইয়াবাগুলো জব্দ করা হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আটক তৈয়বুল ইসলাম ৮ এপিবিএনের সদস্য। তিনি উখিয়া উপজেলার বালুখালীর পানবাজার রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102