ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিদেশি পিস্তলসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ৭৮ বার পঠিত

ময়মনসিংহে বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ মো. জজ মিয়া (২৭) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। তিনি নগরের সুতিয়াখালী এলাকার মো. গিয়াস উদ্দিনের ছেলে।

রোববার (৯ জুন) দুপুরে জজ মিয়াকে অস্ত্র আইনে করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ময়মনসিংহের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

সেই সঙ্গে উদ্ধার করা আগ্নেয়াস্ত্রের উৎস, ক্রেতা, বিক্রেতা এবং ব্যবহার সম্পর্কে জানতে আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছেন কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন।

এর আগে শনিবার রাতে অস্ত্র কেনাবেচা চলছে এমন সংবাদে অভিযান চালিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকা থেকে জজ মিয়াকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে আমেরিকার তৈরি ম্যাগজিনসহ একটি সেমি অটোমেটিক পিস্তল জব্দ করা হয়।

ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আউয়াল মিন্টু বলেন, জজ মিয়া মহানগর কমিটির সদস্য। তবে তিনি রাজনীতিতে সক্রিয় নন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102