ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইজিবাইকে ওড়না পেঁচিয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ৮১ বার পঠিত

পটুয়াখালীতে ইজিবাইকের মোটরে ওড়না পেঁচিয়ে মোহনা আক্তার (১৮) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।

বুধবার (১২ জুন) বেলা ১১টার দিকে পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। মোহনা পটুয়াখালী শহরের সিমুলবাগ এলাকার রাসেল মুন্সির মেয়ে। এ বছর একটি বেসরকারি কলেজ থেকে মোহনা এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল তার।

নিহত মোহনার বান্ধবী চাঁদনী আক্তার জানান, তারা তিন বান্ধবী মুসলিম পাড়া থেকে প্রাইভেট পড়ে শহরের চৌরাস্তায় যাচ্ছিলেন। পথিমধ্যে ইজিবাইকের মোটরের সঙ্গে মোহনার ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগে।

ইজিবাইকে ওড়না পেঁচিয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

এসময় দ্রুত তারা ওড়না খুলে ফেললেও মোহনা অসুস্থ হয়ে পড়ে। সেখান থেকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোহনাকে মৃত ঘোষণা করেন।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সামিমা নাসরিন জানান, কলেজছাত্রী মোহনাকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

এদিকে ঘটনার পরপরই হাসপাতালে উপস্থিত পুলিশ সদস্যরা নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন। এতে মোহনার গলায় ওড়না পেঁচিয়ে যাওয়ার দাগ পাওয়া গেছে বলে জানান পটুয়াখালী সদর থানার উপপরিদর্শক হিরন মোল্লা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102