ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৩০ বাচ্চাসহ রাসেলস ভাইপার পিটিয়ে মারলো এলাকাবাসী

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ৬৩ বার পঠিত

নীলফামারীর জলঢাকায় ৩০টি বাচ্চাসহ একটি রাসেলস ভাইপারকে পিটিয়ে মেরেছেন এলাকাবাসী। সোমবার (২৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কৈমারী ইউনিয়নের আলসিয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, কয়েকজন যুবক বুড়ী তিস্তা নদীতে গোসল করতে গিয়ে একটি সাপ দেখতে পান। পরে তারা আশপাশের লোকজনকে ডাক দিলে সবাই গিয়ে সাপটি পিটিয়ে মেরে ফেলেন। এ সময় সাপের পেট থেকে ৩০টি বাচ্চা বের হলে স্থানীয়রা বাচ্চাগুলোও মেরে ফেলে। সাপটির ছবি দেখে অনেকে সেটি রাসেলস ভাইপার বলে শনাক্ত করেন।

স্থানীয় কৃষক মোতানাব্বির রহমান বলেন, মানুষের উপস্থিতি টের পেলে যে কোনো সাপ সরে যায়। আজ দেখলাম এ সাপ তেড়ে আসছে।

উপজেলার কৈমারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য (মেম্বার) হাফিজুল ইসলাম বলেন, সাপটি দেখে মনে হচ্ছে রাসেলস ভাইপার। সেটির পেট থেকে ৩০টি বাচ্চা পাওয়া যায়।

নীলফামারী বন বিভাগের কর্মকর্তা রেজাউল করিম বলেন, রাসেলস ভাইপার বিষধর হলেও পরিবেশের ভারসাম্য রক্ষায় এর প্রয়োজনীয়তা রয়েছে। তাই এটি নিধনের কোনো সুযোগ নেই। একটি গুজব রয়েছে এ সাপে কাটলে নিশ্চিত মৃত্যু। এটি আসলে ঠিক কথা নয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102