ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভারতের কর্ণাটকে দাঁড়িয়ে থাকা ট্রাকে তীর্থযাত্রীদের মিনি-বাসের ধাক্কা, নিহত ১৩

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ৭১ বার পঠিত

ভারতের কর্ণাটকের হাভেরিতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে তীর্থযাত্রীদের বহনকারী একটি গাড়ি ধাক্কা দেওয়ায় ১৩ জনের প্রাণ গেছে। এর মধ্যে সাতজনই নারী।

গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন।
শুক্রবার বেঙ্গালরু-পুনে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয় গাড়িটি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

স্থানীয় পুলিশ জানায়, হাভেরির বেদ্যাগি তালুকে অবস্থিত গুন্দেনাহালি ক্রসের কাছে দুর্ঘটনাটি ঘটে। শুক্রবার ভোর ৪টার দিকে দূর্ঘটনাটি ঘটে। ভুক্তভোগীরা শিবমোগা জেলার ভদ্রাবতী তালুকের অধীনে এমমেহাট্টি গ্রামের।

নিহতরা সবাই তীর্থযাত্রী ছিলেন। আহত চার তীর্থযাত্রীর অবস্থা গুরুতর বলে জানা গেছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া নিহতদের আত্মার শান্তি কামনা করেন। নিহতদের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

হাভেরির সংসদ সদস্য এবং সাবেক সিএম বাসভরাজ বোমাই বলেন, নিহতদের আত্মার শান্তি কামনা করছি। অপূরণীয় শোক বইতে সৃষ্টিকর্তা তাদের পরিবারকে শোক সহ্য করার শক্তি দিক।

তিনি বলেন, রাজ্য সরকারের প্রতি আমার আবেদন, নিহতদের পরিবারগুলোকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি আহতদের যথাযথ চিকিৎসা দেওয়া হোক।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102