ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ক্যানসারে আক্রান্ত হিনা খান

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ৮০ বার পঠিত
ভারতীয় মডেল-অভিনেত্রী হিনা খান

ক্যানসারে আক্রান্ত হয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী হিনা খান। সম্প্রতি ব্রেস্ট ক্যানসার শনাক্ত হয়েছে তার।

এরইমধ্যে চিকিৎসা শুরু হয়েছে বলে জানিয়েছেন নিজেই।
সামাজিকমাধ্যমে গুঞ্জন চাউর হয়, ক্যানসারে আক্রান্ত হয়েছেন হিনা খান। কিন্তু এ নিয়ে নীরব ছিলেন অভিনেত্রী। কিন্তু শুক্রবার (২৮ জুন) ইনস্টাগ্রাম পোস্টে গুঞ্জনকে সত্য বলে জানান হিনা।

ইনস্টাগ্রাম বিবৃতিতে হিনা খান লেখেন, চলমান গুঞ্জন আমার নজরে পড়েছে। যারা আমার ভক্ত, যারা আমাকে ভালোবাসেন, সবার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সংবাদ শেয়ার করছি। আমি ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত, এখন তা স্টেজ থ্রিতে রয়েছে। এমন একটি রোগ শনাক্ত হওয়ার পরও বলছি, আমি ভালো আছি। ক্যানসারমুক্ত হওয়ার বিষয়ে আমি বেশ আত্মবিশ্বাসী। এরইমধ্যে আমার চিকিৎসা শুরু হয়েছে। ক্যানসারমুক্ত হওয়ার জন্য যা যা করণীয় তা করার জন্যও আমি প্রস্তুত।

বিবৃতিতে হিনা আরও বলেন, আপনাদের প্রতি সম্মান জানিয়ে বলছি, এই সময়ে আমার প্রাইভেসি রক্ষায় সহযোগিতা করুন। আমার জন্য দোয়া করবেন।

ভারতীয় টেলিভিশন টেলিভিশন ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় মুখ হিনা খান। জনপ্রিয় টিভি সিরিয়াল ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’-এ অক্ষরা চরিত্রে অভিনয়ের জন্য তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। টেলিভিশন সাফল্যের পাশাপাশি হিনা ‘বিগ বস’ এবং ‘খতরন কে খিলাড়ি’র মতো রিয়্যালিটি শোতে অংশগ্রহণ করেছেন। তারপর তাকে ‘হ্যাকড’ সিনেমায় দেখা গেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102