ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বরিশালের হিজলায় দেড় কোটি টাকার কারেন্ট জাল জব্দ

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ৬১ বার পঠিত

বরিশালের হিজলায় দেড় কোটি টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। শুক্রবার (২৮ জুন) দুপুরে হিজলা উপজেলার হরিনাথপুরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে এ জাল জব্দ করা হয়।

যৌথভাবে এ অভিযান চালায় কোস্টগার্ড ও হিজলা, মুলাদী উপজেলা মৎস্য দপ্তর।

হিজলা উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ থেকে হাতিয়াগামী একটি ট্রলারে অভিযান চালিয়ে ২৬ বস্তা নতুন কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের পরিমাণ ৭৮ লাখ মিটার। যার বাজারমূল্য প্রায় এক কোটি ৫৬ লাখ টাকা।

তিনি আরও জানান, জব্দকৃত কারেন্ট জাল ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে পুড়িয়ে নষ্ট করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

অভিযানে হিজলা কোস্টগার্ডের সিসি কন্টিনজেন্ট কমান্ডার সোহেল রানা, মৎস্য অধিদপ্তরের মেরিন ফিশারিজ অফিসার মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102