ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

তরুণীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ৬৩ বার পঠিত

চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানা এলাকায় এক তরুণীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় মো. সুমন (৪৪) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (৩০ জুন) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ বিচারক মুরাদ-এ-মাওলা সোহেল এই রায় দেন।

দণ্ডিত মো. সুমন, নোয়াখালী জেলার সেনবাগ থানায়। তবে সে ঘটনার সময় নগরের রিয়াজউদ্দিন বাজার এলাকায় একটি কাপড়ের দোকানের কর্মচারি ছিলেন।

ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট জেসমিন আক্তার বাংলানিউজকে বলেন, পাঁচ জনের সাক্ষ্য প্রমাণে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মো. সুমনকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন। মো. সুমন মামলার শুরু থেকে পলাতক রয়েছে। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা মূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৮ সালের ৫ অক্টোবর নগরের কোতোয়ালী থানার রিয়াজউদ্দিন বাজারে কাপড় কিনতে গিয়েছিলেন এক তরুণী। সেখানে তরুণীর সম্পর্কের মামাতো ভাই মো. সুমনের সঙ্গে দেখা হয়। ভালো কাপড় দেখানোর কথা বলে মো. সুমন রিয়াজউদ্দিন বাজারে রয়েল হোটেলে নিয়ে যায় তরুণীকে। সেখানে একটি কক্ষে নিয়ে তাকে ছুরিকাঘাতের ভয় দেখিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় তরুণী বাদী হয়ে নগরের কোতোয়ালী থানায় সুমনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০০৯ সালের ১২ জানুয়ারি আসামি মো. সুমনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ২০১০ সালের ২৪ জানুয়ারি আসামি মো. সুমনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় অভিযোগ গঠন করে বিচার কার্যক্রম শুরুর আদেশ দেন আদালত।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102