ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নদীতে ভাসিয়ে দেওয়া ২ শিশুর লাশের সন্ধানে ডুবুরিদল

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ৬৮ বার পঠিত

হবিগঞ্জের আজমিরীগঞ্জে দুই শিশুর লাশ নদীতে ভাসিয়ে দেওয়ার ঘটনায় সৎকারে বাধাদানকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। মৃত শিশুদের অভিভাবকরা মামলা দায়েরের ব্যাপারে উপজেলা প্রশাসনের কাছে আগ্রহ প্রকাশ করেছে।

আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল ভৌমিক মঙ্গলবার (২ জুলাই) সকালে বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন। এছাড়া তিনি মৃত শিশুদের বাড়িতে গিয়ে তাদের পরিবারের সদস্যদের সরকারি অর্থসহায়তা দিয়েছেন।

ইউএনও জানান, এ ঘটনা অমানবিক। নদীতে ভাসিয়ে দেওয়া মরদেহগুলো ডুবুরিদের মাধ্যমে খুঁজে বের করতে চেষ্টা চালানো হচ্ছে। খুঁজে পেলে ধর্মীয় রীতি অনুযায়ী সৎকার করা হবে।

মরদেহ দুটি ভাসিয়ে দেওয়ার বিষয়ে আইনগত কী ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চাইলে তিনি জানান, শিশুদের পরিবার এ ঘটনায় মামলা দায়েরের আগ্রহ প্রকাশ করেছে। পরে থানা পুলিশ আইনানুগ পদক্ষেপে যাবে।

এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ জানান, শিশুদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ না দেওয়ায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া যায়নি।

জানা গেছে, গত শনিবার আজমিরীগঞ্জ উপজেলার পাহাড়পুর গ্রামে রুবেল দাসের ছেলে সূর্য দাস (৬) ও মামুদপুর গ্রামে গোবিন্দ দাসের ছেলে প্রলয় দাস (৭) পানিতে ডুবে মারা যায়।

সনাতন ধর্মের রীতি অনুযায়ী অপ্রাপ্ত বয়স্ক শিশুদের লাশ দাহ না করে শ্মশানের পাশে মাটিতে পুঁতে সৎকার করা হয়েছিল। কিন্তু স্থানীয় প্রভাবশালীরা ‘পরিবেশ ক্ষতিগ্রস্ত’ হওয়ার অজুহাত দেখিয়ে লাশগুলো উত্তোলন করতে কুশিয়ারা নদীতে ভাসিয়ে দিতে বাধ্য করে।

স্থানীয় কয়েকজন জানান, ঘটনা জানাজানি হওয়ার পর মরদেহ পানিতে ভাসিয়ে দিতে বাধ্য করা প্রভাবশালী লোকেরা বিভিন্ন আশ্রয় খোঁজে নেওয়ার পাঁয়তারায় লিপ্ত রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102