ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অবসরে পাঠাতে চায় স্পেন, যা বললেন ক্রুস

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ১৪৯ বার পঠিত
টনি ক্রুস

ইউরো শেষেই বুটজোড়া তুলে রাখবেন টনি ক্রুস। তবে তার শেষটা কোয়ার্টার ফাইনালেই টানতে চায় স্পেন।

এমনটাই জানিয়েছেন ক্রুসের সাবেক ক্লাব সতীর্থ হোসেলু। কিন্তু ক্রুস নাছোড়বান্ধা। জার্মানির জার্সিতে চ্যাম্পিয়ন হয়েই নিজের বিদায় দেখতে চাইবেন তিনি।
শেষ আটের লড়াইয়ে আগামীকাল মুখোমুখি হচ্ছে দুই হট ফেভারিট স্পেন-জার্মানি। ম্যাচের আগে স্পেনের সংবাদ সম্মেলনে আসেন হোসেলু। কিছুদিন আগেও রিয়াল মাদ্রিদে ক্রুসের বিদায়বেলায় আবেগ ভারাক্রান্ত দেখা গিয়েছে তাকে। কিন্তু জাতীয় দলে এখন দুজন দুজনার প্রতিপক্ষ। তাই পেশাদারিত্বের খাতিরে ক্রুসকে আগেভাগেই অবসরে পাঠানোর কথা বললেন এই ফরোয়ার্ড।

তিনি বলেন, ‘এটা লজ্জাজনক যে, টনিকে এভাবে অবসরে পাঠাতে হবে আমাদের। কিন্তু আশা করি, শুক্রবারে আমরা জিতব এবং সেটাই হবে টনির শেষ ম্যাচ। আমাদের নিজের ওপর আস্থা রাখতে হবে এবং অন্য খেলোয়াড়কে নিয়ে চিন্তা করা যাবে না… আমি টনিকে ভালোবাসি। আমরা জানি কতটা মানসম্পন্ন খেলোয়াড় সে। জার্মানির জন্য গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় সে, কিন্তু আমরা শুধু তাকে নিয়ে ভাবতে পারি না। তারা আক্রমণে সবচেয়ে বিপজ্জনক দল। ‘

হোসেলুর কথার জবাবে ক্রুস বলেন, ‘এটা স্বাভাবিক, তারা টুর্নামেন্ট জিততে চায়। এমনটা যাতে না হয় সেজন্য সবধরনের চেষ্টা করব আমি। আমাদের মতো তারাও এখানে জিততে এসেছে। দেখা যাবে শুক্রবারে কী হয়। ‘

‘সে এমনটা বলেছে কারণ সে জিততে চায়। আমি বুঝতে পারছি সে চায় স্পেন সেমিফাইনালে যাক। কিন্তু আমি মনে করি স্পেনকে আটকানোর জন্য জার্মানির অনেক কোয়ালিটি আছে। রোমাঞ্চকর এক ম্যাচ হতে যাচ্ছে। বিরক্তিকর হবে না। হোসেলু যা বলেছে, তা মজার। ‘

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102