ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মুন্সিগঞ্জে সিমেন্টবাহী ট্রাকের ধাক্কায় মা-মেয়ে নিহত

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ৫৪ বার পঠিত

মুন্সিগঞ্জে সিমেন্টবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। শনিবার (৬ জুলাই) বিকেল ৫টার দিকে সিপাহী পাড়া-মুক্তারপুর সড়কের বণিক্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, লিপি বেগম (৩৫) ও তার দশ মাসের মেয়ে আলিশা। তাদের বাড়ি মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নের আনন্দপুর গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আলিশাকে ডাক্তার দেখানোর পর মুন্সিগঞ্জ সদরে বোনের বাড়ি হয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় ফিরছিলেন লিপি। পথে তাদের বহনকারী অটোরিকশাটি শান্তিনগর এলাকায় পৌঁছালে মুক্তারপুরগামী দ্রুতগতির ট্রাকটি মিশুককে সামনে থেকে ধাক্কা দেয়। এসময় মা-মেয়ে মিশুক থেকে ছিটকে পড়ে ট্রাকের চাপায় পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। পরে স্থানীয়রা পঞ্চসার ইউনিয়নের দশকানি মাদরাসা এলাকায় ট্রাকটি আটকে ভাঙচুর চালায়।

এবিষয়ে মুন্সিগঞ্জ ট্রাফিক পুলিশের সার্জেন্ট আল আমিন বলেন, সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। ট্রাকটি উত্তেজিত জনতা ভাঙচুর করে

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102