ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেখ রাসেল ইকো পার্ক বিনোদন-পরিবেশের জন্য খুবই উপযোগী: ভূমিমন্ত্রী

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ৫৩ বার পঠিত

ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেছেন, শেখ রাসেল ইকো পার্ক বিনোদন ও পরিবেশের জন্য খুবই উপযোগী। এ পার্কে উন্মুক্ত জলাশয় ও প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে, যা পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

পরিবেশ সুরক্ষায় আমাদের জীববৈচিত্র্য ধরে রাখতে হবে। খুলনায় বড় ধরনের বিনোদন পার্ক নেই। সেদিক থেকে খুলনা প্রশাসন যে উদ্যোগ গ্রহণ করেছে তা সময়ও যুগোপযোগী।
তিনি আরও বলেন, এ পার্কের কাজ শেষ হলে খুলনা জেলার অন্যতম প্রধান বিনোদন কেন্দ্রে পরিণত হবে। ৪৩ একর জমির ওপর নির্মিত এ পার্ক পরিকল্পনা মাফিক করা হচ্ছে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষার পাশাপাশি এ পার্ক মানুষের ব্যস্ত জীবনে সুষ্ঠু বিনোদনের সুযোগ সৃষ্টি করবে। এ পার্ক থেকে সরকারের রাজস্ব আয় হচ্ছে।

শনিবার (৬ জুলাই) বিকেলে বটিয়াঘাটা উপজেলার শেখ রাসেল ইকো পার্কে প্রশান্তি চত্বর ও বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুকুল কুমার মৈত্র, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা, বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102