ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্কুল থেকে ফেরার পথে নদীতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ৬৬ বার পঠিত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্কুল থেকে ফেরার সময় নদীতে ডুবে আবির নামে শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (৬ জুলাই) দুপুরে আড়াইহাজারের উচিতপুরা ইউনিয়নের মেঘনা শাখার হাড়িধোয়া নদীতে এ ঘটনা ঘটে।

নিহত আবির আড়াইহাজারের উচিতপুরা ইউনিয়নের রায়পুরা এলাকার মালয়েশিয়া প্রবাসী উজ্জ্বল মিয়ার ছেলে। সে আড়াইহাজারের শম্ভুপুরা উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

আবিরের সহপাঠিরা জানান, মধ্যাহ্ন বিরতির সময় স্কুলের টয়লেটে যায় আবির। এসময় তার শরীরে ময়লা লাগে। তাই সে সহপাঠীদের নদী সাঁতার দিয়ে পার হয়ে বাড়িতে যাওয়া কথা জানায়। সহপাঠীরা না করার পরও সে নদীতে নেমে পড়ে। এক পর্যায়ে সে আর ফিরে আসছিলো না। স্থানীয়রা চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেনি। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা নদী থেকে স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে। পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্থান্তর করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102