ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চাঁদপুরে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ৫৯ বার পঠিত

চাঁদপুর মতলব উত্তর থানা পুলিশ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ রমজান সওদাগর (২৮) নামে যুবককে গ্রেফতার করেছে।

রোববার (৭ জুলাই) বিকেলে তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গ্রেফতার রমজান সওদাগর উপজেলার সাদুল্ল্যাপুর ইউনিয়নের বেলতলী সওদাগর বাড়ির বারেক সওদাগরের ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার (৬ জুলাই) গভীর রাতে লোকজন মতলব উত্তর উপজেলার পাশ্র্ববর্তী গুয়াগাছিয়া বালুয়াকান্দি গ্রামের রমজান সওদাগরকে আটক করে মতলব উত্তর থানায় খবর দেয়। পরে পরিদর্শক (তদন্ত) সানোয়ার হোসেন, এসআই মিজানুর রহমান ও রমিজ উদ্দিন রমজান সওদাগরকে জিজ্ঞাসাবাদ করলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘর থেকে একটি বিদেশি পিস্তল ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করে। এসময় তাকে আটক করে থানায় আনা হয়।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. আলমগীর হোসেন রনি বলেন, গ্রেফতার রমজান সওদাগরের বসতঘর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার পর আদালতে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102