ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খুলনায় রাত ৮টার পর খোলা রাখা যাবে না দোকান

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ৬০ বার পঠিত

খুলনায় রাত ৮টার পর কোনো দোকান খোলা রাখা যাবে না। একইসঙ্গে দোকান, বাণিজ্য বা শিল্পপ্রতিষ্ঠান প্রতি সপ্তাহে অন্তত দেড়দিন সম্পূর্ণ বন্ধ রাখতে হবে।

খুলনা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ধারা ১১৪(১) এর বিধান মোতাবেক সংশ্লিষ্ট প্রত্যেক দোকান বা বাণিজ্য বা শিল্পপ্রতিষ্ঠান প্রতি সপ্তাহে অন্তত দেড়দিন সম্পূর্ণ বন্ধ থাকবে। এছাড়া ধারা ১১৪(৩) এর বিধান মোতাবেক কোনো দোকান রাত ৮টার পর খোলা রাখা যাবে না।

শ্রম আইনের ১১৪ ধারার ৩ উপধারায় বলা হয়েছে, কোনো দোকান রাত ৮টার পর খোলা রাখা যাবে না। তবে কোনো গ্রাহক যদি ওই সময়ে কেনাকাটার জন্য দোকানে থাকেন, তাহলে ওই সময়ের আধাঘণ্টা পর পর্যন্ত তাকে কেনাকাটার সুযোগ দেওয়া যাবে।

জাগোনিউজ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102