ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চলন্ত অটোরিকশার ওপর গাছ পড়ে যাত্রী নিহত

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ৬৩ বার পঠিত

টাঙ্গাইলে চলন্ত অটোরিকশার ওপর গাছ পড়ে হাসমত আলী (৫০) নামে এক যাত্রী নিহত হয়েছেন।

সোমবার (৮ জুলাই) বিকেলে টাঙ্গাইল-আয়নাপুর সড়কের ছোটবাসালিয়া কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাসমত আলী টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের গোসের গাগরজান গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। তিনি শ্রমিকের কাজ করতেন।

স্থানীয়রা জানান, বিকেলে কোনো প্রকার নিরাপত্তা ছাড়া সড়কের পাশে কাঁঠাল গাছ অবৈধভাবে সাবেক ইউপি সদস্য মজনু মিয়ার নির্দেশে তিন শ্রমিক কাটছিলেন। এ সময় ওই সড়ক দিয়ে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা যাচ্ছিল। এক পর্যায়ে গাছটি চলন্ত অটোরিকশার ওপর পড়ে তিন যাত্রী আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় হাসমত আলী ও মফিজ মিয়াকে স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হাসমত আলীকে মৃত ঘোষণা করেন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আতিকুল ইসলাম জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102