ads
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রশ্নফাঁস: আবেদপুত্র সিয়ামকে ছাত্রলীগ থেকে অব্যাহতি

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ১৬০ বার পঠিত

প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে অব্যাহতি দিয়েছে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ। সোমবার (৮ জুলাই) মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ ও সাধারণ সম্পাদক সাগর আহম্মেদ শামীমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সিয়াম আলোচনায় আসা সৈয়দ আবেদ আলীর ছেল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা মহানগর উত্তরের সভাপতি ও সাধারণ সম্পাদকের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে সংগঠনের নীতি ও নৈতিকতা পরিপন্থি কার্যকলাপের সঙ্গে জড়িত থাকায় সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে (ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা মহানগর উত্তর) ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ থেকে অব্যাহতি দেওয়া হলো।

এ ব্যপারো ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ বলেন, আমরা তাকে অব্যাহতি দিয়েছি। তার বাবা প্রশ্নফাঁসের অভিযোগে আটক রয়েছেন। তার সঙ্গে তিনিও আটক রয়েছেন। আমরা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছি যে তিনি গ্রেফতার হয়েছেন। তখন আমরা সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি।

তিনি বলেন, আমরা কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে আলোচনা করেই অব্যহতির সিদ্ধান্ত দিয়েছি।

#জাগো নিউজ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102