ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাউলশিল্পী সূচনা শেলীকে হত্যার হুম‌কির অ‌ভি‌যোগ

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ৮৮ বার পঠিত

বাউল সংগীতশিল্পী সে‌লিনা আক্তার সূচনা শেলীকে (৩০) গু‌লি করে হত্যার হুম‌কি দেওয়ার অ‌ভি‌যোগ উঠেছে সজল ফ‌কির ওর‌ফে সেতু (৩২) নামে তার এক প্রতিবেশীর বিরুদ্ধে।

সোমবার (৮ জুলাই) দুপু‌রে সূচনা শেলী রাজবাড়ী সদর থানায় এ বিষ‌য়ে এক‌টি লি‌খিত অ‌ভি‌যোগ ক‌রেন।

সূচনা শেলী রাজবাড়ী সদর উপ‌জেলার দাদশী ইউনিয়নের লক্ষী‌কোল এলাকার মৃত আব্দুল জলিল সরদারের মে‌য়ে। আর অ‌ভিযুক্ত সেতু লক্ষী‌কোল এলাকার ইউসুফ ফ‌কি‌রের ছে‌লে।

লিখিত অ‌ভি‌যো‌গে সূচনা শেলী উল্লেখ ক‌রে‌ছেন, সংগীতশিল্পী হওয়ার কারণে মাঝে-মধ্যে তা‌কে দেশ-বিদেশের অনুষ্ঠানে অংশ নিতে বাড়ির বাইরে থাকতে হয়। বাড়িতে তার মা হাবিবর নেছা (৬৫) বসবাস ক‌রেন। মাঝে-মধ্যে তি‌নি বাড়িতে এলে এলাকার ইয়াবা ব্যবসায়ী, উচ্ছৃঙ্খল বখাটে, অস্ত্রধারী সন্ত্রাসীসহ নানা অভিযোগে অভিযুক্ত ধর্ষণ মামলার আসামি সজল ফকির ওরফে সেতু তার বাড়িতে বিনা অনুম‌তি‌তে প্রবেশ করেন। তি‌নি ও তার পরিবারের সদস্যরা নিষেধ করায় ইতোপূর্বে দুইবার তা‌দের সঙ্গে খারাপ আচরণ ও মারপিট করার চেষ্টা ক‌রেন সেতু।

রোববার (৭ জুলাই) রাত ৮টার দিকে সেতু তাদের বাড়িতে ঢোকেন এবং সূচনার পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ আচরণ ও গালাগাল করতে থাকেন। সে সময় সেতুকে নিষেধ করতেই তিনি সূচনাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালাগাল করেন। সেই সঙ্গে তার শরীরে আঘাত করার চেষ্টা করেন এবং তা‌কে গুলি করে হত্যার হুমকি দেন। ওই অবস্থায় তা‌দের চিৎকারে এলাকার লোকজন ছুটে এলে পুনরায় হত্যার হুমকি দিয়ে চ‌লে যান সেতু। ওই ঘটনার পর থেকে সূচনা শেলী, তার ছোট বোন সাবিনা আক্তার ও মা হাবিবর নেছা চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে বসবাস করছেন। যার কার‌ণে তি‌নি থানায় অ‌ভি‌যোগ ক‌রে‌ছেন।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. ইফ‌তেখারুল আলম প্রধান বলেন, এ বিষ‌য়ে লিখিত অ‌ভি‌যোগ পেয়ে‌ছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102