ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কোমরে বাঁধা ছিল আড়াই কোটি টাকার সোনা

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ৭৬ বার পঠিত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন ঠাকুরপুর সীমান্ত থেকে প্রায় আড়াই কোটি টাকার আটটি স্বর্ণের বারসহ আকরাম হোসেন (৩০) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।

বুধবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৩টায় চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

এর আগে দুপুর ১টার দিকে দর্শনার ঠাকুরপুর বাগানপাড়া এলাকা থেকে স্বর্ণের বারগুলোসহ আকরামকে আটক করা হয়।

আটক আকরাম একই এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে ঠাকুরপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচার করা হবে। খবর পেয়ে ঠাকুরপুর বিওপির সদস্যরা সীমান্ত পিলার ৯০ থেকে আনুমানিক দেড় কিলোমিটার বাংলাদেশের ভেতরে ঠাকুরপুর বাগানপাড়ার বটগাছের নিচে অবস্থান নেন। দুপুর সাড়ে ১২টার দিকে একটি মোটরসাইকেলে করে ওই এলাকা দিয়ে সীমান্তের দিকে যেতে দেখে আকরামকে থামতে বলা হলে তিনি মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে তাকে আটক করে তল্লাশি চালালে তার কোমরের সঙ্গে কালো স্কচটেপ দিয়ে পেঁচানো চারটি প্যাকেটে আটটি স্বর্ণের বার পাওয়া যায়। এ স্বর্ণের ওজন দুই কেজি ৩৩৫ গ্রাম। এসময় জব্দ করা হয় তার মোটরসাইকেলটিও। জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজার মূল্য আড়াই কোটি টাকা।

তিনি আরও জানান, এ ঘটনায় মামলা দিয়ে আটক ব্যক্তিকে দর্শনা থানায় হস্তান্তর করা হচ্ছে। স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102