ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দুই লাখ ইয়াবা উদ্ধারের মামলায় ২ জনের যাবজ্জীবন

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ৭৮ বার পঠিত

কর্ণফুলী থানার ২ লাখ ৪ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১০ জুলাই) চট্টগ্রামের প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ কামাল হোসেন শিকদারের আদালত এই রায় দেন।

আসামিরা হলেন, আজম উদ্দিন চৌধুরী ও সৈয়দ নূর প্রকাশ রুবেল হোসেন।

আদালতের বেঞ্চ সহকারী নাছির উদ্দীন বাংলানিউজকে বলেন, ২ লাখ ৪ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধারের মামলায় ৬ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আজম উদ্দিন চৌধুরী ও সৈয়দ নূর প্রকাশ রুবেল হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদেরকে সাজা পরোয়ানা মূলে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, কর্ণফুলী থানার বড় উঠান বাড়ি শাহ মীরপুর এলাকার উজির খান চৌধুরীর বাড়ির একটি টিনশেডের গুদাম ঘর থেকে ২০২২ সালের ১৭ সেপ্টেম্বর ২ লাখ ৪ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করে র‌্যাব-৭। এছাড়াও একই সময় দুইটি ওয়ান শুটার গান ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে কর্ণফুলী থানায় মাদক ও আস্ত্র উদ্ধারের পৃথক দুটি মামলায় দায়ের করেন। মামলার তদন্ত শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করলে ২০২৩ সালের ১২ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। অস্ত্র মামলাটি অন্য একটি আদালতে বিচারাধীন রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102