ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ৫২ বার পঠিত

লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে সেলিম ছৈয়াল (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের চর আলী হাসান গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

সেলিম ওই এলাকার সফি উল্যা ছৈয়ালের ছেলে। মুল পেশা কৃষি হলেও পাশাপাশি তিনি গাছি হিসেবে কাজ করতেন।

স্থানীয়রা জানায়, সেলিম তার প্রতিবেশী জালাল ঢালীর নারিকেল গাছ পরিষ্কার করছিলেন। তখন গাছের একটি ডগা কাটতে গেলে পাশে থাকা বৈদ্যুতিক লাইনের সঙ্গে লেগে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় তিনি গাছের ওপর থেকে নিচে পড়ে যান। এতে বুক এবং মুখমণ্ডলে তিনি আঘাত পান। এছাড়া হাতে থাকা ধারালো দা পড়ে তার ডান কান কাটা যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে তিনি মারা যান।

চররমনী মোহন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) আবদুর রহমান স্বপন বলেন, সেলিমের মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। পারিবারিক কবরস্থানে মরদেহ দাফনের প্রস্তুতি চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102