ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ায় জলাশয়ে ভাসছিল স্কুলছাত্রের মরদেহ

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ৫৯ বার পঠিত

বগুড়া জেলার শেরপুরে নিখোঁজ হওয়ার একদিন পর একটি জলাশয় থেকে ভাসমান ও বস্তাবন্দি অবস্থায় মো. তামিম হাসান (১৪) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে উপজেলার কুসুম্বী ইউনিয়নের দক্ষিণ আমইন গ্রামের একটি জলাশয় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত তামিম ওই গ্রামের মো. মুকুল আকন্দের ছেলে। সে স্থানীয় কেল্লা বাজারস্থ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১০ জুলাই) সকালে বাড়ি থেকে বের হন তামিম। এরপর আর বাড়ি ফিরেনি সে। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। পরে ওইদিন রাতেই ছেলে নিখোঁজ হয়েছে মর্মে পরিবারের পক্ষ থেকে শেরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এদিকে, নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পরই বৃহস্পতিবার দুপুরের দিকে দক্ষিণ আমইন গ্রামের একটি জলাশয়ে বস্তাবন্দি অবস্থায় মরদেহ ভাসতে দেখেন স্থানীয় এলাকাবাসী। পরে থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। পরে এটি স্কুলছাত্র তামিম হাসানের মরদেহ বলে পরিবারের সদস্যরা শনাক্ত করেন। উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মরদেহটি বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

পুলিশের ধারণা করছেন অন্য কোনো স্থানে শিশুটিকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ বস্তায় ভরে জলাশয়ে ফেলে রেখে যায় ঘাতকরা। কারণ বস্তাবন্দি অবস্থায় নিহতের গলায় রশি বাঁধা ছিল। তবে হত্যার প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে। প্রতিবেদন হাতে পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102