ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাসের নিচে চাপা পড়ে বিএনপি নেতার মৃত্যু

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ৬২ বার পঠিত

মীরসরাইয়ে বাসের নিচে চাপা পড়ে মো. কামরুল আলম (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ জুলাই) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কামরুল আলম উপজেলার ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়নের কাজীর তালুক গ্রামের খোরশেদ আলমের ছেলে। তিনি মঘাদিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক।

পুলিশ সূত্রে জানা গেছে, বড়তাকিয়া বাইপাস এলাকায় একটি বাস থেকে নেমে সড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি যাচ্ছিলেন কামরুল। এসময় একটি দ্রুতগামী বাস আরেকটি কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দিলে বাসটি উল্টে যায়। তিনি বাসের নিচে চাপা পড়েন।

মঘাদিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন বলেন, কামরুল আলম ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। বাসের নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়েছে।

কুমিরা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মো. আলমগীর জানান, রাস্তা পার হওয়ার সময় একটি বাস আরেকটি কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে তিনি বাসের নিচে চাপা পড়েন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। কাভার্ডভ্যান ও বাস জব্দ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102