ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পিরোজপুরের নাজিরপুরে গৃহবধূ খুন

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ৭২ বার পঠিত

পিরোজপুরের নাজিরপুর উপজেলার জয়কুল গ্রামের জুথিকা বালা (৫৫) নামের এক গৃহবধূ খুন হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) দিবাগত রাত দুটার দিকে খুলনা নেওয়ার পথে তিনি মরা যান। জুথিকা বালা উপজেলার উত্তর জয়কুল গ্রামের নারায়ন বালার স্ত্রী।

উপজেলার শ্রীরামকাঠি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য তারিকুল ইসলাম পিন্টু জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে জুথিকা বালার বড় ছেলে জ্যোতিষ বালা ঘরে গিয়ে মাকে রক্তাক্ত জখম দেখতে পান। এরপর জুথিকাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। খুলনায় নেওয়ার পথে রাত দুইটার দিকে তিনি মারা যান।

নিহতের স্বামী নারায়ন বালা বলেন, আমার স্ত্রী ঘরে একা ছিলেন। আমি ও দুই ছেলে বাজারে ছিলাম। রাতে আমার বড় ছেলে ঘরে গিয়ে ওর মাকে অচেতন অবস্থায় রক্তাক্ত ঘরে পায়। ঘরে কিছু টাকা ছিল। ওই টাকার জন্য আমার স্ত্রীকে কুপিয়ে জখম করা হতে পারে।

নাজিরপুর থানার ওসি মো. শাহ আলম হাওলাদার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি। কাউকে গ্রেফতার করা যায়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102