ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নেত্রকোনার আবুল কালাম

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ৮০ বার পঠিত

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন নেত্রকোনা মডেল থানার ওসি আবুল কালাম (পিপিএম)।

এর আগে কর্মস্থলে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ৬ বার নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন তিনি।

বৃহস্পতিবার (১১ জুলাই) ময়মনসিংহ রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় গত জুন মাসের সার্বিক কাজের মূল্যায়নে তাকে রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়। পাশাপাশি তাকে ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়।

রেঞ্জের মাসিক অপরাধ সভা নেত্রকোনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. শাহ আবিদ হোসেন বিপিএম (বার) পিপিএম।

সভায় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপস্) সৈয়দ আবু সায়েম, ময়মনসিংহের পুলিশ সুপার মো. মাসুম আহমেদ ভূঞা, জামালপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান, শেরপুরের পুলিশ সুপার আকরামুল হোসেন, নেত্রকোনার পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদসহ (পিপিএম) ও রেঞ্জ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

এ বিষয়ে ওসি আবুল কালাম জানান, পুরস্কার প্রাপ্তি কাজের প্রতি অনুপ্রেরণা যোগায়। আইনশৃঙ্খলা রক্ষায় ও জনগণের সেবায় আমি সবসময়ই অবিচল। আমি কাজ ও দায়িত্বকে অধিক ভালোবাসি। আর ভালো কাজের সবসময়ই মূল্যায়ন আছে। জনসেবা, আইনশৃঙ্খলা রক্ষাসহ অর্পিত দায়িত্ব পালনে জনগণের সহযোগিতা চান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102