ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হাওরে গোসল করতে গিয়ে স্রোতে ভেসে গেলেন বউ-শাশুড়ি

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ৭১ বার পঠিত

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউপির জানিয়ারচর গ্রামে হাওরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে বউ-শাশুড়ির মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার মুগরাইন হাওরে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেজিয়া আক্তার জানিয়ারচর গ্রামের ফিরোজ আলীর স্ত্রী এবং পিপাসা আক্তার রেজিয়া আক্তারের ছেলে হক মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানান, দুপুরে রেজিয়া ও পিপাসা দু’জনই বাড়ির পেছনে মুগরাইন হাওরের পানিতে গোসল করতে যান। গোসল করতে গিয়ে রেজিয়া আক্তার পা পিছলে হাওরের পানিতে পড়ে স্রোতে ভেসে যায়। এ সময় শাশুড়িকে উদ্ধারের চেষ্টা করেন ৬ মাসের অন্তঃসত্ত্বা পুত্রবধূ পিপাসা আক্তার। তখন পিপাসাও স্রোতে ভেসে যান। পরে পরিবারের লোকজন খোঁজ পেয়ে স্থানীয়দের সহায়তায় জাল দিয়ে দুজনের লাশ উদ্ধার করে।

ধর্মপাশা থানার ওসি শামসুদ্দোহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102